বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী মহিলা দলের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে মহিলা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী জিনাত আরার সভাপতিত্বে এবং শাহিন সুলতানা বিউটির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহাবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল ও আলহাজ্ব সোলায়মান মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসম্পাদক মিসেস নাজমা মশির, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, আমিনুল ইসলাম মুন্না সাকিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।