• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ওব্যাট থিংক ট্যাংক গিলাতলার সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন*

খুলনা প্রতিনিধি: তানভীর আলম স্বপনঃ / ১১০ দেখেছেন
আপলোড : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ওব্যাট থিংক ট্যাংক, গিলাতলা শাখা, খুলনা-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে রাজিয়া সুলতানা ছোয়া এবং সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে সামির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবির হাসান মুন এবং সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কার্যক্রমে দায়িত্ব পালন করেন ওব্যাট হেল্পার্স খুলনা শাখার প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তাঁর তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ওব্যাট থিংক ট্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করা হবে। সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নির্বাচন পরিচালনাকারী মো. হুমায়ুন কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির পদসমূহ

সভাপতি: রাজিয়া সুলতানা ছোয়া

সাধারণ সম্পাদক: আরিফুর রহমান

সহ-সভাপতি: সামির আহমেদ

যুগ্ম সাধারণ সম্পাদক: আবির হাসান মুন

কোষাধ্যক্ষ: শারমিন জ্যোতি

সাংগঠনিক সম্পাদক: সৈয়দ ইসমাইল হোসেন

আইটি বিষয়ক সম্পাদক: বিনদিয়া আক্তার

দপ্তর সম্পাদক: অন্তরা আহমেদ

ক্রীড়া সম্পাদক: রাহুল হোসেন

প্রচার সম্পাদক: রিমা আক্তার

রক্তসেবা সমন্বয়ক: ইসমাইল গাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..