• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত চাতরীর রেহানার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন এডভোকেট নুরুল কবির রানা

আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম। / ৬৬ দেখেছেন
আপলোড : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের মহতর পাড়ার বাসিন্দা রেহানা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী এডভোকেট নুরুল কবির রানা।

সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেহানা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পরিবারটি হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন এডভোকেট নুরুল কবির রানা।

এ সময় তিনি আহত রেহানার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।

এডভোকেট নুরুল কবির রানা বলেন, “যেকোনো বিপদে চাতরী ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে চেষ্টা করলে যেকোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব।”

রেহানার পরিবার তার এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..