• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

দিনাজপুর সীমান্তে ২৯ বিজিবির অভিযানে ১২০৮০০ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ১৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

  • দিনাজপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ দাইনুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..