• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

পানছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জনপ্রিয় ফার্মেসি ও শেফালী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা

‎পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‎ / ১৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসি ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ও পানছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জনপ্রিয় ফার্মেসিকে ২ হাজার টাকা এবং শেফালী ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


‎অভিযানকালে জনপ্রিয় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি পিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। অন্যদিকে, শেফালী ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।


‎পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, জনপ্রিয় ফার্মেসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগে থেকেই ছিল এবং প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছে।


‎পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “জনপ্রিয় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া গেছে। এছাড়া শেফালী ট্রেডার্স থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


‎অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান ও পানছড়ি থানার সাব-ইন্সপেক্টর সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..