টাঙ্গাইলের ধনবাড়ীর ঐতিহ্যবাহী কলেজিয়েট মডেল স্কুলে ফ্রিতে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন ডাক্তার সামরিন শাহরিয়ার শ্রেষ্ঠা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান ছিল।
এ স্বাস্থ্য সেবা বিষয়ে জানতে গেলে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম এ ছোবহান বলেন, ” এটি একটি মহৎ উদ্যোগ, বিষয়টা আমার ভালো লেগেছে,ডাক্তার সাহেবকে ধন্যবাদ। সেই সাথে যদি সম্ভব হয় প্রতিমাসে একবার হলেও যেন আমাদের বিদ্যালয় এই সেবা প্রদান করা হয় সে বিষয়ে ডাক্তারের প্রতি আহ্বান।”
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসুদ কবীর বলেন, “আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফ্রিতে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে আমরা খুবই আনন্দিত, আশা করব এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।”
জানতে গেলে সেবাদাতা ডাক্তার সামরিন শাহরিয়ার শ্রেষ্ঠা বলেন, ” অনেক সময় বিশেষ করে নারী শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে সন্ধ্যিকালীন সময় তাদের অনেক বিষয় বিশেষ করে ‘মা’ সহ অন্যদের কাছে বলতে করতে লজ্জা বা সংকোচ বোধ করে, এ বিষয়গুলো মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ‘শিক্ষার্থী’, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদের সমস্যাগুলো শুনে তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করব।
শুধু কলেজিয়েট স্কুলই নয় এরপর আরো অন্যান্য বিদ্যালয়েসহ কলেজ গুলোতেও আমার ফ্রিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান করার ইচ্ছা আছে।আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আমাদের সাথে থেকে প্রচার প্রচারণা করে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা করছি। সেই সাথে আমার এই উদ্যোগ যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে সকলের দোয়া ও ভালোবাসা সহযোগিতা প্রত্যাশা করছি।”
নিজেকে ধনবাড়ীর মেয়ে বলে উল্লেখ করে সমাপনীতে শ্রেষ্ঠা বলেন, ” আমি ধনবাড়ীর স্থায়ী বাসিন্দা, ধনবাড়ীর সন্তান, আমি ডাক্তার হয়েছি, বিশেষ করে ধনবাড়ী জনগণের সেবা করার জন্য আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী ।”