• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে হামে’র উপসর্গ নিয়ে ভর্তি ৫ শিশু গুরুতর অসুস্থ্য হওয়ায় এক শিশুকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর

এস,এম হেলাল খন্দকার, রাজবাড়ী প্রতিনিধি / ১৮ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে পাঁচ শিশু। সিয়াম নামে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান বলেন, বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫ শিশু ভর্তি রয়েছে। ভর্তি হওয়া শিশুরা যাতে অন্য কারো সংস্পর্শে না যায় সেজন্য শিশু ওয়ার্ডের একটি নির্দিষ্ট স্থানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এটি একটি সংক্রামক ও ভাইরাসজনিত রোগ। আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এর টিকা কার্যক্রম শুরু হবে।

অপরদিকে গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাসিন্দা আয়াতুল্লাহ নামে এক শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..