• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

।মোংলায় তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্টান অনুষ্ঠিত হয়েছে

শেখ রাফসান নিজস্ব সংবাদদাতা / ৩৯৮ দেখেছেন
আপলোড : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

শেখ রাফসান নিজস্ব সংবাদদাতা

আধ্যাত্মিক চেতনা আর বিশ্বশান্তি কামনায় মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ উদযাপিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক মিলনমেলার সৃষ্টি হয়েছে।তারই ধারাবাহিকতায় উপজেলা চিলা ইউনিয়নের হলদিবুনিয়া মাঠে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম তারকব্রহ্ম যজ্ঞানুষ্টান অনুষ্ঠিত হয়েছে। (২২ মার্চ) বিকালে ৩দিন ব্যাপি অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বাবু তুষার রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন,চিলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব হাওলাদার,চিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৌশিক মৌলিক কানু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম পলাশ,ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল শেখ সহ স্থানীয় সকল সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তারকব্রহ্ম মহানাম তারকব্রহ্ম যজ্ঞানুষ্টানের বিষয় জানতে চাইলে সভাপতি বাবু তুষার রায় বলেন”প্রতিবছরের ন্যায় এবারো ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের সহযোগিতা করবেন।ভক্তদের মতে, এই মহানাম যজ্ঞের সুর ও ভক্তি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মনের কলুষতা দূর করে শান্তির পথ দেখায়। আগামী কয়েকদিন ধরে এই অনুষ্ঠান চলবে এবং কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। আপনারা এই তিন দিন আসবেন এবং আমি আপনাদের সাথে থাকবো অবশ্যই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..