• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে উত্তাল বিক্ষোভ, লংমার্চের হুঁশিয়ারি

নরসিংদী প্রতিনিধি: / ৪৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, হত্যা, মসজিদ-মাদ্রাসা ভাঙচুর ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। শুক্রবার বাদ জুমা নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়া ও নরসিংদী জেলা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

জানা যায়, জুমার নামাজ শেষে নরসিংদী পৌরসভা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
মিছিল শেষে রেলস্টেশন এলাকায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতে মুসলমানদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। মসজিদ-মাদ্রাসা ভাঙচুর, মুসলিম বসতিতে হামলা ও ধর্মীয় স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের আমলে মুসলমানরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বিশ্ব মানবাধিকার সংস্থা ও মুসলিম দেশগুলোর প্রতি এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, অবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ কর্মসূচিও দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার বলেন, “ভারতে মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদ জানানো প্রয়োজন। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “মুসলিম উম্মাহ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। মুসলমানদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এসময় বক্তব্য রাখেন ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতী রবিউল ইসলাম, তানজিমের সহ-সভাপতি ও ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা নুরুল কবির গাজীপুরী, মাওলানা মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মুফতী শফিকুল ইসলাম, মুফতি নুর মোহাম্মদ, মুফতি অলিউল্লাহ, মাওলানা আলী হোসেন, মুফতী সানাউল্লাহসহ আরও অনেকে।
মুফতি নুরুল হুদার সঞ্চালনায় পুরো গণসমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..