• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
হেডলাইন:
প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে উত্তাল বিক্ষোভ, লংমার্চের হুঁশিয়ারি

নরসিংদী প্রতিনিধি: / ৯০ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, হত্যা, মসজিদ-মাদ্রাসা ভাঙচুর ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। শুক্রবার বাদ জুমা নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়া ও নরসিংদী জেলা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

জানা যায়, জুমার নামাজ শেষে নরসিংদী পৌরসভা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
মিছিল শেষে রেলস্টেশন এলাকায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতে মুসলমানদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। মসজিদ-মাদ্রাসা ভাঙচুর, মুসলিম বসতিতে হামলা ও ধর্মীয় স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের আমলে মুসলমানরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বিশ্ব মানবাধিকার সংস্থা ও মুসলিম দেশগুলোর প্রতি এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, অবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ কর্মসূচিও দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার বলেন, “ভারতে মুসলমানদের ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদ জানানো প্রয়োজন। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “মুসলিম উম্মাহ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। মুসলমানদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

আরও পড়ুন  নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ করছেন পুলিশ সুপার

এসময় বক্তব্য রাখেন ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতী রবিউল ইসলাম, তানজিমের সহ-সভাপতি ও ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা নুরুল কবির গাজীপুরী, মাওলানা মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মুফতী শফিকুল ইসলাম, মুফতি নুর মোহাম্মদ, মুফতি অলিউল্লাহ, মাওলানা আলী হোসেন, মুফতী সানাউল্লাহসহ আরও অনেকে।
মুফতি নুরুল হুদার সঞ্চালনায় পুরো গণসমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..