• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানছড়িতে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

নিজেস্ব প্রতিনিধিঃ- / ৪৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার সম্প্রসারণে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেসের আয়োজন করে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

 

পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা এবং পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী প্রতিনিধিরা অংশ নেন।

 

বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক ও বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।

 

তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষির বিস্তার ঘটবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন। নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বানও জানান বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..