• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আগামী সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন চমক হতে পারেন কামরুল ইসলাম “মাস্টার”

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ২৩ দেখেছেন
আপলোড : শনিবার, ২৭ জুন, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সম্ভাবনার হিসাব-নিকাশ। আসন্ন এই নির্বাচনে নতুন মুখ হিসেবে আলোচনায় উঠে এসেছেন শিক্ষিত ও তরুণ সমাজসেবী মো. কামরুল ইসলাম (মাস্টার)।

জানা গেছে, মো. কামরুল ইসলাম (মাস্টার) সিলেটের ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে বি.এস.এস (সম্মান) এবং এম.এস.এস ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাজীবনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এলাকার উন্নয়ন নিয়ে তাঁর ভাবনা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তরুণ প্রজন্মের অনেকেই মনে করছেন, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব সুরমা ইউনিয়নের উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারে।

মো. কামরুল ইসলাম “মাস্টার” আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং সুরমা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে নতুন মুখ হিসেবে কামরুল ইসলাম মাস্টার, অংশগ্রহণে সুরমা ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে। ফলে নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহও দিন দিন বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..