• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ত্রিপুরা প্রতিনিধিকে চেয়ারম্যান করার দাবিতে স্মারকলিপি

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ১৮৫ দেখেছেন
আপলোড : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের প্রাক্কালে ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষ থেকে চেয়ারম্যান পদে একজন যোগ্য ত্রিপুরা প্রতিনিধিকে নিয়োগ দেওয়ার দাবিতে সরকারের প্রধানমন্ত্রী ও খাগড়াছড়ির সংসদ সদস্যের বরাবর পৃথক স্মারকলিপি দিয়েছে সুশীল সমাজ।

বুধবার (২৫ মার্চ) খাগড়াছড়ির ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকলিপিটি খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যের কাছে এই ন্যায্য দাবির পক্ষে সক্রিয় সহযোগিতা ও সুপারিশ কামনা করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস বহু শতাব্দীর। এই ভূখণ্ডের সঙ্গে তাদের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও আত্মত্যাগের বন্ধনে গড়া। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসংখ্য ত্রিপুরা যুবক সম্মুখযুদ্ধ, আশ্রয়, রসদ সরবরাহ ও বার্তাবাহকের ভূমিকায় জীবনবাজি রেখে অংশ নেন। সেই সংগ্রামে ত্রিপুরা জনগোষ্ঠীর কেউ স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে যুক্ত হননি। স্বাধীনতার পরেও তারা সকল জাতি ও ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে আসছে।

স্মারকলিপিতে অনুযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামের সংসদীয় প্রতিনিধিত্ব, সার্কেল চিফ, আঞ্চলিক পরিষদ এবং বান্দরবান ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে কখনো ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি দায়িত্ব পাননি। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নেতৃত্ব থেকে বঞ্চিত এই প্রাচীন ও অবদানশীল জনগোষ্ঠীর মধ্যে এ নিয়ে গভীর হতাশা বিরাজ করছে।

তবে আশার কথা হলো, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অতীতে ত্রিপুরা, চাকমা ও মারমা—তিন জনগোষ্ঠী থেকেই চেয়ারম্যান নিয়োগের নজির রয়েছে। সেই ঐতিহ্য অনুসরণ করে আসন্ন পুনর্গঠনে ত্রিপুরা জনগোষ্ঠী থেকে একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপিতে দেশের সাংবাদিক সমাজের প্রতিও আহ্বান জানানো হয়—এই ন্যায্য দাবির বিষয়টি সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বসহকারে তুলে ধরতে।

স্মারকলিপিতে বলা হয়, “যে জনগোষ্ঠী দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, তাদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

স্মারকলিপিতে স্বাক্ষর করেন খাগড়াছড়ির ত্রিপুরা জনগণের পক্ষে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..