• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

নওগাঁয় বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ

মো. ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি / ১৩ দেখেছেন
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিনের খানাখন্দে দুর্ভোগ, স্থায়ী সংস্কারের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা দয়ের নিংরা থেকে চরকতলা পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ নিজ অর্থায়নে মেরামতের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী স ম সাজ্জাদ হোসেন (তোতা)। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন চলাচলের সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে যানবাহন চলাচলের ক্ষেত্রে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো নিজ অর্থায়নে মেরামতের উদ্যোগ নেন চেয়ারম্যান পদপ্রার্থী স ম সাজ্জাদ হোসেন (তোতা)।

সড়ক মেরামতের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তাঁদের দাবি, সাময়িক মেরামতের পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

স ম সাজ্জাদ হোসেন (তোতা) বলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই তিনি নিজ উদ্যোগে সড়কটি মেরামত করেছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটির স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন  দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..