• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

‎বরিশালে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

‎পারভেজ,বরিশাল প্রতনিধিঃ / ৬৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২২ মে, ২০২৬

বরিশাল নগরীর গীর্জা মহল্লাস্থ আছমত আলী খান ইনস্টিটিউটে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২১ মে আয়োজিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।যা চলমান থাকবে ২৩শে মে শনিবার পর্যন্ত।

মেলার শুভ উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউটের অধ্যক্ষ এইচ এম জসীম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

মেলার আয়োজন করে নারী উদ্যোক্তা আঞ্জুমান আরা কেয়া।তিনি জানান, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনদিনব্যাপী এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের মোট ২৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় খাদ্যদ্রব্য, পোশাক, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যের সমাহার ঘটেছে। দর্শনার্থীদের উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

‎আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..