বরিশাল নগরীর গীর্জা মহল্লাস্থ আছমত আলী খান ইনস্টিটিউটে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মে আয়োজিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।যা চলমান থাকবে ২৩শে মে শনিবার পর্যন্ত।
মেলার শুভ উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউটের অধ্যক্ষ এইচ এম জসীম উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
মেলার আয়োজন করে নারী উদ্যোক্তা আঞ্জুমান আরা কেয়া।তিনি জানান, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
তিনদিনব্যাপী এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের মোট ২৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় খাদ্যদ্রব্য, পোশাক, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যের সমাহার ঘটেছে। দর্শনার্থীদের উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।