• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদুল আযহাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তায় র‍্যাব-৬

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: / ১১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে খুলনা মহানগরীসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬। কোরবানির পশুর হাট, মহাসড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও শপিংমলগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম।

 

মঙ্গলবার (২৬ মে ) সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর জোড়াগেট সংলগ্ন গরুর বাজারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

 

তিনি বলেন, জোড়াগেট গরুর হাট খুলনা মহানগরীর অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট। প্রতি বছরের ন্যায় এবারও এই হাটকে ঘিরে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব।

 

অধিনায়ক আরও জানান, কোরবানির পশুর হাটকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোবাইল টহল টিম, ড্রোন মনিটরিং টিম এবং জাল টাকা শনাক্তকরণ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

 

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কগুলোতেও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও শপিংমলগুলোতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

তিনি বলেন, “সাধারণ মানুষ যেন নিরাপদ পরিবেশে কোরবানির পশু কেনাবেচা করতে পারে এবং নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য র‍্যাবের সর্বাত্মক তৎপরতা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..