• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন :

মোহনগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোঃ মোজাহিদ হোসেন, ‎মোহনগঞ্জ নেত্রকোনা। / ৯০ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

‎নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আলম।

‎”তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে আগামী গড়ি”—এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও দক্ষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. অলক কান্তি তালুকদার, বরকাশিয়া-বিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল, পরিবার পরিকল্পনা সহকারী মাহফুজা খানম, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রোজিনা আক্তার এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সুব্রত কুমার সাহা। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ, জনবল সংকট নিরসন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়োগবিধির বিভিন্ন সীমাবদ্ধতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে বরকাশিয়া-বিরামপুর ইউনিয়ন নির্বাচিত হয়। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন সুব্রত কুমার সাহা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নির্বাচিত হন অভি আক্তার এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন কল্পনা আক্তার। পরে বিজয়ীদের হাতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

‎উল্লেখ্য, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুব্রত কুমার সাহা টানা সপ্তমবারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। এছাড়া অভি আক্তার জেলা পর্যায়েও শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসেবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..