• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু।

সিরাজুল ইসলাম ব্যুরোচীফ; ঠাকুরগাঁওয়ের / ২৯ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

হরিপুর উপজেলার কামারপুকুর পতনডোবা গ্রামের মিজান ড্রাইভারের একমাত্র কন্যা, ৮ম শ্রেণির ছাত্রী মিরা আক্তার (১৩) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রী সাপের দংশনে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন।নিহত মিরা উপজেলার পতনডোবা গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম।

 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মিরাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম জানান, সাপের কামড়ে আক্রান্ত রোগীকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রদান করেন। এরপর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

 

তবে হাসপাতালে নেওয়ার উদ্দেশে গাড়িতে তোলার সময়ই তার মৃত্যু হয়। বর্তমানে পরিবার এবং অত্র এলাকায় শোকের মাতম বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..