• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

মো: হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি / ১৮৮ দেখেছেন
আপলোড : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে এক গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১আগষ্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্ররে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের।

 

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুল বাতেন, জামায়াত নেতা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লালমনিরহাট জেলা শাখার সেক্রোটারী আশরাফুল আলম সালেহী প্রমুখ।

 

সমাবেশে বক্তাগণ জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যা কান্ডের বিচার, স্বৈরাচার শেখ হাসিনসহ সকল ফ্যাসিষ্টদের ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করা,অনতিবিলম্বে গণ ভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষ্কার অধিবেশন আহবান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..