• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বিশ্বকাপের উন্মাদনাকে রাঙিয়ে দিতে জবিতে আসছে টি স্পোর্টস

সীমান্ত, জবি প্রতিনিধি / ৩৪ দেখেছেন
আপলোড : শনিবার, ২০ জুন, ২০২৬

 

আগামী ২১ জুন, রবিবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসুর আয়োজনে আসছে টি স্পোর্টস। ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও রঙিন করতে জকসু এবং টি স্পোর্টস নিয়ে আসছে এক ভিন্নধর্মী উৎসব, যেখানে থাকবে মজার সব ফুটবল গেমস, কুইজ এবং সাথে থাকবে আকর্ষণীয় পুরস্কার সমূহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় দুপুর ২ টা থেকে শুরু হবে গেইমস ও কুইজ হিসেবে। গেইমস গুলো হলো, চোখ বেঁধে গোল করা, এক শর্টে গোল করা,ভলি শর্ট, ফ্রী কিক এবং গোল চ্যালেন্জ, বার শর্ট গেইম। এরই সাথে থাকবে কুইজ ও চ্যালেঞ্জ,৩০ সেকেন্ডে সর্বাধিক খেলোয়াড়ের নাম বলা, ফুটবল কুইজ গেম, এক নিঃশ্বাসে খেলোয়াড়ের নাম বলার চ্যালেঞ্জ।
বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

জকসু বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে উক্ত আয়োজনে। সকল শিক্ষার্থীদের জুতা পরে আসতে বলেছেন আয়োজকেরা সাথে ফুটবল জার্সি থাকলে আর ভালো। চলে আসুন বন্ধুদের নিয়ে, উপভোগ করুন বিশ্বকাপের রোমাঞ্চ। জকসুর সাথে বিশ্বকাপের উন্মাদনায় মাতুক পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..