• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
হেডলাইন :
।। শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন।। পাটগ্রামে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত।। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত জবি রিপোর্টার্ষ ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি / ২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ. ত. ম. ইউসুফ (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ‘বেস্ট কেয়ার ল্যাব’-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় একটি চার্জারচালিত ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা শহরে চার্জারচালিত যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..