• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
হেডলাইন :
মা‌টিরাঙ্গায় প্রধানমন্ত্রীর সহায়তা পেল ১০৪ প‌রিবার ঝালকাঠিতে গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর উপর হামলা স্বামী-স্ত্রী আহত; স্ত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে রায়পুরে জনবান্ধব নেতৃত্বের পরিচয়, ভাঙা সড়ক মেরামতে রাশেদের উদ্যোগ ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী পানছড়ির দুর্গম পাহাড়ে বিজিবির মানবিক সেবা: ফ্রি চিকিৎসা ক্যাম্প ও নলকূপ স্থাপন নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে দেশীয় ফল উৎসব ২০২৬ উদ্বোধন

মোঃ আসিফ ইসলাম সাইফ, ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎ / ৬ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ রাখবো বারোমাস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল উৎসব ২০২৬।

‎রবিবার (২১ জুন) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলার অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সক্রেটিস চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন দেশীয় মৌসুমি ফলের সমাহারে আকর্ষণীয় স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, পেয়ারা, কলা, লটকনসহ নানা ধরনের দেশীয় ফল স্থান পায়।শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ফল সংগ্রহ ও সৃজনশীল সাজসজ্জার মাধ্যমে প্রদর্শনীকে আরও প্রাণবন্ত করে তোলে।

‎উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দেশীয় ফলের পুষ্টিগুণ, ফল চাষের গুরুত্ব এবং মৌসুমি ফল গ্রহণের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য।

‎উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..