• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে বাধা ও অপপ্রচারের অভিযোগ ভূরুঙ্গামারীতে কথিত সাংবাদিকের শাস্তির দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: / ৮৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২২ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বাধা ও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকায় ‘সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, ছাত্রদল নেতা আহসান হাবীব, স্থানীয় বাসিন্দা রোকন মিয়া এবং ভুক্তভোগী ফারুক হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, আনোয়ার হোসেন আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও মাদক-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা।

তাদের অভিযোগ, সম্প্রতি পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং মানববন্ধনের মতো কর্মসূচির মাধ্যমে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখা জরুরি। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেন আরিফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ কিছু মাদক কারবারি এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানববন্ধনের আয়োজন করেছিল। এর প্রতিবাদে এলাকার সচেতন মানুষ ও ভুক্তভোগীরা আজ মানববন্ধন করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “স্থানীয়ভাবে চিহ্নিত কিছু মাদক কারবারি কয়েকদিন আগে মাদকবিরোধী অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছিল। এর জবাবে আজ বৃহৎ পরিসরে সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন। মাদক নির্মূলে জনগণের এই সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধ দমনে পুলিশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..