• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

‎বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন ২০২৬ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‎পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ২১ দেখেছেন
আপলোড : সোমবার, ২২ জুন, ২০২৬

‎শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ জুন সকাল ১১টায় নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

‎সভায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয়, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মোট ২২০টি অস্থায়ী কেন্দ্র এবং ১৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।


ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


‎উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. লোকমান হাকিম, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, আঞ্চলিক উপ-পরিচালক (শিক্ষা) মিজ নিলুফার ইয়াসমিন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান মোঃ কাওসার হোসাইন, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-ইলাহী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নুরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল।


সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে এবং নগরীর প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..