• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
হেডলাইন :

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্ভোধন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ২০ দেখেছেন
আপলোড : শনিবার, ২ মে, ২০২৬

দেশজুড়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়াম থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সময়ে দেশের বিভিন্ন জেলায় সমন্বিতভাবে এ কর্মসূচি পালিত হয়। এরই অংশ হিসেবে বরিশাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে ক্রীড়াবিদদের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের বাছাই করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও পরিচর্যার আওতায় আনা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো দক্ষ খেলোয়াড় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের পরিকল্পিত উদ্যোগ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সুস্থ, সুশৃঙ্খল ও কর্মমুখী জীবনধারায় উদ্বুদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..