• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তীব্র যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উলিপুরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উলিপুর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি চিকিৎসা সেবাগ্রহণকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের ভেতরের যানবাহনের চাপ কমাতে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে দ্রুত একটি বাইপাস সড়ক নির্মাণ করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য রাখেন— উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন হলে দূরপাল্লার ভারী যানবাহনগুলো মূল শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে শহরের ভেতরের সড়কে যানজট কমবে, সময় ও জ্বালানি সাশ্রয় হবে এবং স্থানীয় জনজীবনে স্বস্তি ফিরে আসবে।”
অনতিবিলম্বে এই বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। একই সঙ্গে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..