• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে বালিয়াকান্দির আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ / ১৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহেম্মদ আশিক।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ। বক্তারা শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের সক্রিয় ভূমিকা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন।

 

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতাকর্মী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..