• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি : / ১৩ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর তৃতীয় দিনের অনুষ্ঠান ২২ জুন, বিকাল ৩টায় কক্সবাজার সদরস্থ প্রি প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চারা ও লিফলেট বিতরণ করা হয় এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রি প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো’র কক্সবাজার জেলা প্রতিনিধি এস কে রানা, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি কামরুস সরোয়ার, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পী, ন্যাশনাল প্রেস সোসাইটি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. ওবায়দুল হক ছোটন, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান।

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন, মোহাম্মদ রিফাত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা কামরুন নাহার বলেন, আজকের পৃথিবী আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে আগামী প্রজন্মের হাতে সবুজের পদচিহ্ন চারা তুলে দিতে হবে। আগামী প্রজন্মের যত বেশি সবুজের প্রতি ভালোবাসা ও আবেগ সৃষ্টি হবে, তত বেশি সবুজ ও প্রকৃতির সম্ভাবনা জাগবে।

তিনি আরো বলেন, আমরা যদি প্রত্যেকটি শিশুকে বৃক্ষরোপণে আগ্রহী করে তুলতে পারি, তাদের হাত ধরেই আগামী সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তাই তিনি সকল শিশুদের হাত দিয়ে বৃক্ষরোপণ করার পাশাপাশি তাদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের পরিচয় তুলে ধরতে হবে, যাতে তাদের মধ্যে বৃক্ষের প্রতি ভালোবাসা জাগে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..