• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি: / ১১১ দেখেছেন
আপলোড : বুধবার, ২৪ জুন, ২০২৬

জনসাধারণের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার (২৪ জুন) মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। দেশজুড়ে একযোগে আয়োজিত ওয়ালটন প্লাজার বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর শাখায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১০:০০ টা থেকে শ্রীপুর বাজারের মহিলা কলেজ রোড সংলগ্ন বটতলা এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোনো বিরতি ছাড়াই এটি চলবে বিকেল ৫:০০ টা পর্যন্ত।এর আগে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশে ৭০০টিরও বেশি প্লাজায় এই বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচির শুভ উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার মাহবুবুল আলম খালিদ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান। এ সময় অনলাইন জুম মিটিংয়ে প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও যুক্ত ছিলেন। স্থানীয় পর্যায়ে শ্রীপুরবাসীর জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক আয়োজন করেন ওয়ালটন প্লাজা শ্রীপুর মাগুরা শাখার ম্যানেজার মো: ইব্রাহিম খলিল।

ক্যাম্পে আগত রোগীরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিচ্ছেন। আগত রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হচ্ছে।

এছাড়া তাৎক্ষণিকভাবে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (ব্লাড প্রেসার) নির্ণয়সহ অন্যান্য প্রয়োজনীয় সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।শ্রীপুরে ওয়ালটন প্লাজার ম্যানেজার জানান, “সুস্থ জীবনই সুখী জীবনের ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বসাধারণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই ওয়ালটন প্লাজা এই উদ্যোগ নিয়েছে।

সকাল থেকেই শ্রীপুর ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সেবাগ্রহীতা ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ নিচ্ছেন। দুপুরের পর সেবাগ্রহীতাদের ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..