• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে আটক

খাগড়াছড়ি প্রতিনিধি / ৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে আটকের খবর পাওয়া গেছে।

‎আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের (৬নং ইউনিয়ন) ৭নং ওয়ার্ডের রেখুং পাড়ায় এ আটকের ঘটনা ঘটে।

‎আটককৃতরা হলেন- ১. হ্লাপ্রুসাই মারমা(৩০) পিতা: থোয়াইগ্য মারমা, গ্রাম: লক্ষ্যসি পাড়া, হাফছড়ি ইউনিয়ন, ২নং ওয়ার্ড, গুইমারা, ২. তেজেন্দ্র চাকমা (২৭), পিতা: সুমইল্লা চাকমা, গ্রাম: কলা পাড়া, গুইমারা সদর ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, গুইমারা ও ৩. বিশ্ব ত্রিপুরা (২৮), পিতা দূর্গ মোহন ত্রিপুরা, গ্রাম: মানসি পাড়া, মাটিরাঙ্গা সদর ৬নং ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করছিলেন। তারা সেখানে অবস্থানকালে আজ ভোরের দিকে আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে তাদেরকে আটক করে নিয়ে যায়।

‎এখন সময় পর্যন্ত আটক তিন জনকে মাটিরাঙ্গা সেনাজোনে রাখা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..