• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। / ৩১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম বৃহস্পতিবার গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। এদিন দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় অংশ নেন প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীরা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে চলমান নিয়োগ কার্যক্রমে দ্বিতীয় দিনে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড় অনুষ্ঠিত হয়। পাশাপাশি লং জাম্প ও হাই জাম্প পরীক্ষাও নেওয়া হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. হাবীবুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি আগামীকাল শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার উপযোগী পোশাক পরে উপস্থিত থাকার আহ্বান জানান।

জেলা পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হচ্ছে। নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন হচ্ছে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..