• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
হেডলাইন :
আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক

ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির দাবি, ফেসবুক পোস্টে রাশেদুল ইসলামের নিন্দা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৬৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৪ মে, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম সম্প্রতি সংঘটিত এক শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর ওপর সংঘটিত অমানবিক, নিকৃষ্ট ও জঘন্যতম এই ঘটনায় জড়িত চার আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “ধর্ষকদের কোনো পারিবারিক, সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে-ই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

এসময় তিনি রায়পুর ইউনিয়নের সামাজিক, পেশাজীবী এবং বিশেষ করে তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছেন।

রাশেদুল ইসলাম তার পোস্টে আরও বলেন, “আমি সবসময় অন্যায়, জুলুম, অত্যাচার, দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”
এদিকে, স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..