• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

জুড়ীতে টিলা ধসে মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা

মোঃ মাছুম আহমদ, জুড়ী মৌলভীবাজার। / ৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে টানা অতি ভারী বৃষ্টিপাতের ফলে একটি উঁচু টিলার অংশ ধসে মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘরের ওপর পড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। তবে মহান আল্লাহর অশেষ রহমতে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে মন্তাজ আলীর বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণে টিলার মাটি নরম ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে টিলার একটি বড় অংশ ধসে মন্তাজ আলীর বসতঘরের ওপর এসে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করলেও কেউ হতাহত হননি। তবে ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মাহবুব আহমদ এবং মুজাহিদ আলী জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে এলাকায় টিলা ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সরকারি সহায়তা প্রদান এবং ঝুঁকিপূর্ণ টিলাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

স্থানীয় ইউপি সদস্য আখলিছ মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। মহান আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধসে পড়া মাটি দ্রুত অপসারণে উপজেলা প্রশাসনের জরুরি সহযোগিতা প্রয়োজন।

 

সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দীন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। অল্পের জন্য একটি পরিবার বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বর্ষা মৌসুমে টিলা ও পাহাড়সংলগ্ন এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি অবৈধভাবে পাহাড়ি টিলা কাটা বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

 

এদিকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অব্যাহত বৃষ্টিপাত চলতে থাকলে এলাকায় আরও টিলা ধসের ঘটনা ঘটতে পারে। তাই ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..