দিনাজপুরে শুরু হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’-এর নিবন্ধন ক্যাম্প।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এ ক্যাম্প ২৬ ও ২৭ জুন ২০২৬, শুক্রবার ও শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা ফুল), দিনাজপুর সদরে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি বলেন, “বিশ বছরের পরে সন্তান নিলে মা ও শিশু দুজনই সুস্থ থাকে।” তিনি মাতৃস্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সহায়তা কর্মসূচিতে যোগ্য উপকারভোগীদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. রিয়াজ উদ্দিন এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভাই থাপা (Bhai Thapa)।
আয়োজকরা জানান, যোগ্য মা ও শিশুদের নিবন্ধনের আওতায় এনে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ নিবন্ধন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর এ কর্মসূচির আয়োজন করেছে।
কারিগরি সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।