• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক গবেষণা অনুদান পেল আইইডিসিআর

নিজেস্ব প্রতিনিধিঃ- / ৬ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাংলাদেশের জনস্বাস্থ্য গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন সংযোজন হিসেবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর গবেষকদের নেতৃত্বে একটি গবেষণা দল থাম্বে ইন্টারন্যাশনাল রিসার্চ গ্র্যান্ট ২০২৬ অর্জন করেছে।

এই আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে আইইডিসিআর-এর মেডিকেল অফিসার ডা. মো. ফয়জুল ইসলাম প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গবেষণা দলের সহ-গবেষক হিসেবে রয়েছেন আইইডিসিআর-এর পরিচালক ডা. কাজী আহমেদ জাকী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা। আন্তর্জাতিক সহযোগী হিসেবে যুক্ত রয়েছেন গালফ মেডিকেল ইউনিভার্সিটি (জিএমইউ), সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর ডা. নাজিরউল্লাহ রহমতুল্লাহ এবং তাঁর গবেষণা দল।

জানা গেছে, গবেষণা প্রস্তাবটি একটি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে, যা গবেষণার মান ও বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই অর্জন বাংলাদেশের জনস্বাস্থ্য গবেষণার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং প্রমাণভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে আইইডিসিআর-এর ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং এইচপিভি (হিউম্যান প্যাপিলোমাভাইরাস)-সম্পর্কিত গবেষণায় দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বিত এই উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

গবেষণা দলের এই আন্তর্জাতিক সাফল্য দেশের জনস্বাস্থ্য গবেষণাকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও সুপ্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..