• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলাবোতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে নারী জাগরণের অগ্রদূত, কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টায় বেলাবো সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন নারী অধিকার, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ ও কর্মজীবন বর্তমান প্রজন্মকে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি বকুলা বেগম, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, অর্থ সম্পাদক পারভীন আক্তারসহ জেলা, গ্রাম ও পাড়া কমিটির সদস্যরা। অনুষ্ঠানে মোট ৪৪ জন সদস্য অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন সুমাইয়া আক্তার। এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার তরুণী সদস্যরা সংগীত পরিবেশন করেন। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে কবি সুফিয়া কামালের জীবন, আদর্শ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..