• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক

মোঃ হাবিবুর রহমান, কাউখালী, পিরোজপুর / ১৫ দেখেছেন
আপলোড : শনিবার, ২৭ জুন, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার (২৭ জুন ২০২৬) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থেকে চিরাপাড়াগামী সড়কে সন্দেহভাজন চারজনকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মো. হাসিবুল ইসলাম (২২)-এর পকেট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে এবং তার সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করে কাউখালী থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন—

* মো. হাসিবুল ইসলাম (২২), পিতা: মো. হাবিবুর রহমান, গ্রাম: কেউন্দিয়া, থানা: কাউখালী। পুলিশ জানায়, তিনি একজন মাদক ব্যবসায়ী।
* সজ্বল রায় (২৬), পিতা: বাবুল চন্দ্র রায়, গ্রাম: আসপদ্দি নয়া বাড়ি (ব্র্যাক অফিসের পেছনে), থানা: কাউখালী।
* মো. শোয়াইব হোসেন হাওলাদার (২৫), পিতা: মো. জাকির হোসেন পান্না, গ্রাম: ডুমজুরি, থানা: কাউখালী।
* সোহাইন খান (২৫), পিতা: মো. সুলতান খান, টেম্পু স্ট্যান্ড এলাকা, থানা: কাউখালী।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন-এর নির্দেশনায় এসআই হাসান, এসআই মাসুদ, এসআই হিরণ, এসআই শুকুরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..