• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাজনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাম্মুর শ্বশুরের বাসায় নাসির-সারজিস

নিজস্ব প্রতিবেদক: / ১৮ দেখেছেন
আপলোড : শনিবার, ২৭ জুন, ২০২৬

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরের বাসায় এনসিপির দুই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস হাসানের উপস্থিতি নিয়ে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক নামে পরিচিত) বাসায় যান নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস হাসান। মাসুদ আহমদ আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়াও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমদ পরিচিত ছিলেন বলেও জানা যায় ।

 

তবে নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস হাসানের ওই সফরের উদ্দেশ্য সম্পর্কে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে সফরটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ছিল, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও দাবি ছড়িয়ে পড়েছে। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..