• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে ১৯৩ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন”এ”প্লাস ক্যাম্পেইন শুরু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ২৬ দেখেছেন
আপলোড : রবিবার, ২৮ জুন, ২০২৬

সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় ভিটামিন”এ”প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.খায়রুল আলম,আরএমও ডাঃ মো.তরিকুল ইসলাম,প্রধান সহকারী মো.শাহী আলম,ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস, এমটি(ইপিআই) মো.রিয়াজুল ইসলাম রাজীব প্রমূখ।
এই ক্যাম্পেইনে উপজেলায় মোট ২৫ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৯৩টি কেন্দ্রে এই কর্মসূচি একযোগে পরিচালিত হবে।

 

এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৮৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৭৪ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

৩৮৬ জন (স্বেচ্ছাসেবী)নিয়োজিত কর্মী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে এবং কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট সকলকে এবং অভিভাবকদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

মোঃ ফিরোজ আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..