• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

‎শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে এইচএসসি পরীক্ষার্থীদের উপহার বিতরণ ও দোয়া মোনাজাত

পারভেজ, বরিশাল প্রতিনিধি: / ১৪২ দেখেছেন
আপলোড : রবিবার, ২৮ জুন, ২০২৬

বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া, সংবর্ধনা ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


‎২৮ শে জুন রবিবার সকাল ১০ ঘটিকায় বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মাদ্রাসার হলে এই আয়োজন করা হয়।
সামাজিক ও মানবিক সংগঠন পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী এবং সংগঠনের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁর জীবন, আদর্শ, দেশপ্রেম, মানবিকতা এবং সমাজের প্রতি অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর আত্মত্যাগ, সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মকে মানবিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম শাকিল খান, সহ-সভাপতি মো. তানভীর খন্দকার, সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


‎এ সময় সংগঠনের পক্ষ থেকে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি, শিক্ষাসামগ্রী বিতরণ, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানানো হয়।

অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সবশেষে বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে মাদক, সন্ত্রাস ও সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি সুন্দর, নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..