• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

‎মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি : / ৪৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৯ জুন, ২০২৬

‎‎মোহনগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর শাকুর সাদী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহ আলম চৌধুরী, পার্টনার স্কুলের সদস্য মাহবুবুল আলম এবং কৃষক কাজল প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, পার্টনার স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা, নারী কৃষি উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।

‎বক্তারা বলেন, মোহনগঞ্জে লতি কচু উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে এ ফসলের চাষাবাদ করা গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাইরে রপ্তানিরও সুযোগ সৃষ্টি হবে। তারা কৃষকদের উদ্দেশে আরও বলেন, উৎপাদিত সকল কৃষিপণ্য যেন বিষমুক্ত ও নিরাপদ পুষ্টিগুণসম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..