• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সরকারি ব্রজমোহন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ১৮ দেখেছেন
আপলোড : সোমবার, ২৯ জুন, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বরিশালের সরকারি ব্রজমোহন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৯ জুন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি অ্যাড. মীর এ কে এম জাহিদুল কবির জাহিদ, প্রধান শিক্ষক মোমিন হাওলাদার, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ ও রোপিত গাছের পরিচর্যার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..