• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
হেডলাইন :
রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভুমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখের পরীক্ষা জরুরি—এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্তের ভারে মুখ থুবড়ে পড়েছে পাটগ্রামের সাব রেজিষ্ট্রি ও ভূমি অফিসের সেবা কার্যক্রম পাতলীতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: / ৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার বটতলীতে যুবসমাজের উদ্যোগে একটি জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়ে জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্টি শত শত লোকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণ ও যুবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত টুর্ণামেন্টে একাধিক দল অংশ করেন। খেলার পাশাপাশি রাতে ফ্লাডলাইটের রঙ্গিন আলোক শয্যায় মাঠ আলোকিত করে তূ্লা হয়। অংশগ্রহণকারী ম্যাচগুলোর দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহা উদ্দীপনা দেখা গেছে। আশপাশের এলাকার বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন ।

দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত করে তুলেন। আজ দিনব্যাপী নরসিংদীর রায়পুরার বটতলীতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, চর আড়ালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি আতাউর রহমান মিঠু জানান, সন্ত্রাস ও মাদক সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে এলাকার তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহ সৃষ্টি করাতে হবে।

আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যে কোন মূল্যে সকল অন্যায় অপরাধ দূর করে একটি ভালো সুন্দর সমাজ গঠন করতে হবে। নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে হবে। দুর্নীতি অনিয়ম, সন্ত্রাস ও মাদক মুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিটি এলাকার তরুন ও যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই টুর্ণামেন্টের মূল উদ্দেশ্য হইলো মাদক ও নেশা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। তিনি আরো মনে করেন, নিয়মিত এ ধরনের খেলাধুলার চর্চা করা হলে মানুষের দেহ মন ভালো রাখে। খেলাধুলা ও সুন্দর বিনোদনের মাধ্যমে যুবকদেরকে সূশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রাখতে পারে, তারা ভালো থাকলে দেশ ও জাতি ভালো থাকবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, চর আড়ালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি আতাউর রহমান মিঠু ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

স্থানীয়রা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে উক্ত টুর্ণামেন্ট আয়োজনের আহ্বান জানান। এবং বটতলী যুবসমাজের নেতৃবৃন্দরা ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চান, যাতে এলাকার তরুণরা সুস্থ বিনোদনের মাধ্যমে এগিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..