• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নরসিংদী জেলা কৃষক লীগের সহ-সভাপতি গ্রেফতার

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি: / ১১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নরসিংদীর বেলাব থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নরসিংদী জেলা কৃষক লীগের ১নং সহ-সভাপতি মো. মনির হোসেন খন্দকার ওরফে হারুন (৫০) গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃত মনির হোসেন খন্দকারের পিতা মো. ইসরাইল খন্দকার এবং মাতা মরহুম আনোয়ারা ইসরাইল খন্দকার। তাঁর বাড়ি বেলাব উপজেলার ওয়ারী এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার মামলা নং-১৬(২)২৫, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বেলাব বাজারের শাপলা চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে বেলাব থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..