• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

।।পাটগ্রাম সিমান্তে পুশইন করতে মরিয়া বিএসএফ:ঠেকিয়ে দিল বিজিবি ও জনতা।।

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) : / ২৭ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলার পাটগ্রাম সিমান্তে আবারও পুশ ইন চেষ্টার অভিযোগ ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধ। বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা,

গত শুক্রবার (৩জুলাই)বিকেল ৩টার দিকে পাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড জিমনাল (নয়াবাড়ি) সিমান্ত এলাকায় রংপুর ৫১ ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম হেডকোয়ার্টার বিওপি ‘র অধীন সিমান্তের ৮১৮ ও ৮১৯ নাম্বার সিমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতীয় এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় বিএসএফ সদস্যরা। এসময় সিমান্তবাসী লোকজন বিএসএফ এর পুশ ইন এর অপচেষ্টা টের পেয়ে সিমান্তে লাঠি শোটা নিয়ে সে অপচেষ্টা ব্যর্থ করে দেয়।

বাধ্য হয়ে ভারতীয় বিএসএফ পুশ ইনের জন্য আনা ব্যক্তিকে কাঁটাতারের প্রায় ৩০ গজের ভেতরে ভারতীয় অংশে নিয়ে যায়। শনিবার (৪জুলাই) সকালে বিজিবি -বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠক চলাকালীন অবস্থায় বিএসএফ আবারো ওই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠাতে মরিয়া হয়ে ওঠে এবং এসময় বিজিবি ও জনতার প্রতিরোধের মুখে আবারও পুশ ইন করতে ব্যর্থ হয় বিএসএফ।

এবিষয়ে বিজিবির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও আনুষ্ঠানিক কোন মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে সিমান্তে বিজিবি ও স্থানীয় জনতা সতর্ক অবস্থানে রয়েছে। সিমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..