• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
হেডলাইন :

দিনাজপুর সদর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৩৭ দেখেছেন
আপলোড : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দীক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..