• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

‎বরিশাল টিটিসিতে নিয়মিত কোর্সের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ / ১৩ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

‎বরিশালের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে নিয়মিত কোর্সের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার ৫ জুলাই সন্ধ্যা ৬ টায় টিটিসি বরিশালের কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক, এমপি।


‎উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বরিশাল এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গোলাম কবির।


সভায় প্রধান অতিথি কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব। তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


মতবিনিময় পর্বে প্রশিক্ষণের মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে টিটিসির কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় টিটিসি পুরুষ ও মহিলা বিভাগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলের সংবর্ধনা ও সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়।


অনুষ্ঠান শেষে নবীন প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করে নিয়মিত কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..