• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি :  / ১২ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের শিকার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর রক্ষায় রবিবার (৫ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

 

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, এনসিপি জেলা সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী-১ ময়দুল ইসলাম র‌নি সহ এনসিপির অনান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ধরলা নদীর ভাঙনে প্রতিবছর বহু মানুষ ঘরবাড়ি ও আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন প্রতিরোধে গৃহীত বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা ভাঙন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের জানমাল ও সম্পদ রক্ষা এবল নদীভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..