• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
হেডলাইন :

ভূরুঙ্গামারীতে ভ্যানের সিট থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৯ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে একটি অটোভ্যানে অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে সাদা পোশাকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোভ্যানের সিটের নিচে তল্লাশি চালিয়ে তিনটি লাল প্যাকেটে মোড়ানো মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. গোলাপ হোসেন (৩২), পিতা: মো. মজিবর হোসেন, মাতা: মোছা. গোলাপি বেগম এবং মো. সিরাজুল ইসলাম (২৩), পিতা: মো. আব্দুর রহিম, মাতা: ইছাতন বেগম। উভয়ের বাড়ি পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম একটি রুট। এ রুটে পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। মাদক ও চোরাচালানমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..